সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে তাদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:১০ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:১০ সময়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে তাদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির কবি জসীমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. মাহেদুজ্জামান জ্যোতি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।


বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করেছেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে সংগঠন সূত্রে জানা গেছে। অব্যাহতির সিদ্ধান্ত প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান হামিম। তিনি লেখেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ সময় কোনো পদ ছাড়াই সংগঠনের জন্য কাজ করেছেন।


তার ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের একজন কর্মী হিসেবে পরিচয় পাওয়াই তার জন্য গর্বের বিষয়। উল্লেখ্য, শেখ তানভীর বারী হামিমের চাচা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। অন্যদিকে মাহেদুজ্জামান জ্যোতির বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯