চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে তারেক রহমান (৩০) নামের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

চাঁদপুরে ভাড়া বাসা থেকে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:০ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:০ সময়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে তারেক রহমান (৩০) নামের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেংগারচর পৌরসভার বালুরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তারেক রহমান মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাধি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক অশান্তির কারণে তারেক রহমান কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। স্বজনদের দাবি, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল এবং একপর্যায়ে তার স্ত্রী নিপা আক্তার বাবার বাড়িতে চলে যান। এর পর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে।


ঘটনার দিন সন্ধ্যায় নিজ ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানানো হলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানিয়েছেন, ঘটনাটি প্রাথমিকভাবে অপমৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯