রাজধানীর আদাবর এলাকায় এক স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এক দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে

স্কুলের প্রধান শিক্ষকের ওপর দারোয়ানের হামলা, গ্রেপ্তার ১

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১১:৫০ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১১:৫০ সময়

রাজধানীর আদাবর এলাকায় এক স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এক দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে রিং রোডে অবস্থিত বেগম নুরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। পরে তাকে উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে আদাবর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দারোয়ান ধলু শিকদারকে আটক করে।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলের প্রায় তিন কাঠা জমিতে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া টিনশেড ঘর তুলে বসবাস করছিলেন ওই দারোয়ান। বিষয়টি নিয়ে ২০১৩ সাল থেকে একাধিকবার তাকে নোটিশ দেওয়া হলেও তিনি জায়গা ছাড়েননি। পরবর্তীতে ২০২০ সালেও স্কুল কর্তৃপক্ষ পুনরায় লিখিতভাবে স্থান খালি করার নির্দেশ দেয়। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের পরিকল্পনার কারণে ওই জায়গা দ্রুত খালি করা প্রয়োজন। এ লক্ষ্যে গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিক্ষক সভায় ধলু শিকদারকে এক মাসের সময় দেওয়া হয়েছিল জায়গা ছাড়ার জন্য।


প্রধান শিক্ষক অভিযোগ করেন, ঘটনার দিন শিক্ষক সভা শেষে তিনি বের হওয়ার সময় ধলু শিকদার ও তার স্ত্রী পারভীন তাকে মারধর করেন। এ সময় তাদের মেয়ে তানজিলা আক্তারও পেছন থেকে আক্রমণে অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।


ঘটনার পর প্রধান শিক্ষক থানায় মামলা দায়ের করেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে এবং অভিযুক্ত দারোয়ান ধলু শিকদারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯