কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতেই এই

মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮ সময়

কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতার সরকার। বৃহস্পতিবার সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, এটি একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা। দূতাবাসের আশপাশে বসবাসকারী মানুষদের বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।


এদিকে কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, কুয়েতের মুবারক আল-কাবীর বন্দর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে নোঙর করা একটি ট্যাংকারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।


ঘটনার সময় জাহাজের পাশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং একটি ছোট নৌকাকে দ্রুত এলাকা ছেড়ে যেতে দেখা গেছে। সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ট্যাংকারের একটি কার্গো ট্যাংক থেকে সাগরে তেল ছড়িয়ে পড়েছে এবং জাহাজে পানি ঢুকে পড়েছে।


তবে এখন পর্যন্ত জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯