সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। অব্যাহতি পাওয়া

ঢাবি ছাত্রদলের আরেক নেতাকে অব্যাহতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৭ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৭ সময়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। অব্যাহতি পাওয়া নেতারা হলেন—স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি এবং কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।


বুধবার সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের নিজ নিজ পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


উল্লেখ্য, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯