জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিবরণ প্রকাশ

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪২ সময়

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিবরণ প্রকাশ করেছেন। বুধবার তিনি নিজের পাশাপাশি বাবা, মা ও স্ত্রীর মোট ৯টি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দেন। আসিফ মাহমুদ জানান, স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও জনসমক্ষে তুলে ধরেছেন।


এ বিষয়ে তার রাজনৈতিক সহকর্মী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, তদন্তের জন্য শুধু আসিফ মাহমুদকে তলব করা হলেও স্বচ্ছতার স্বার্থে তিনি নিজের পরিবারের সব ব্যাংক হিসাব প্রকাশ করেছেন। হাসনাত আব্দুল্লাহ আরও দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মূলত অপপ্রচার এবং মিডিয়া ট্রায়ালের অংশ।


তার মতে, এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং শেষ পর্যন্ত সেগুলো প্রমাণিত হবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯