আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণ সহজ করতে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু: আজ মিলছে ১৫ মার্চের টিকিট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩১ সময়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণ সহজ করতে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ১৫ মার্চের ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার। এরপর ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ৯ মার্চ।


টিকিট কালোবাজারি বন্ধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না। যাত্রীদের রেলওয়ের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে হবে। এছাড়া সার্ভারের ওপর চাপ কমাতে টিকিট বিক্রির সময়েও পরিবর্তন আনা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হচ্ছে।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯