কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। জননিরাপত্তা নিশ্চিত করার

যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময়

কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেসব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে জনগণকে পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানতে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯