ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ও বৃহস্পতিবার দফায় দফায় এই হামলার ঘটনা ঘটেছে বলে

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৭ সময়

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ও বৃহস্পতিবার দফায় দফায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি বাহিনী জানায়, হামলার জবাবে সম্ভাব্য হুমকি প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রাখা হয়েছে।


সতর্ক সংকেত জারি হওয়ার পর সাধারণ নাগরিকদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয়স্থলে অবস্থান করতে বলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।


চলমান এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯