মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরান জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং এখনো

অত্যাধুনিক অস্ত্রগুলো এখনও ব্যবহার করেনি ইরান: রিপোর্ট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরান জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা হয়নি। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (IRNA) এ তথ্য প্রকাশ করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, ইরানের কাছে এমন সক্ষমতা রয়েছে যাতে তারা দীর্ঘ সময় ধরে আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যেতে পারে। তার ভাষ্য অনুযায়ী, শত্রুপক্ষের পরিকল্পনার চেয়েও বেশি সময় ধরে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তাদের।


তিনি আরও বলেন, যুদ্ধের প্রথম দিকেই সব ধরনের অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করার পরিকল্পনা নেই। প্রয়োজনে ধাপে ধাপে এসব অস্ত্র ব্যবহারের কৌশল নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়। সংঘাতের চতুর্থ দিনে এসে ইরানের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হলো।


সামরিক বিশ্লেষকদের মতে, কৌশলগত কারণে ইরান তাদের সামরিক সক্ষমতার একটি বড় অংশ এখনো ব্যবহার করেনি এবং সম্ভাব্য দীর্ঘ যুদ্ধের জন্য তা সংরক্ষণ করে রাখছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯