কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার

কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫১ সময়

কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে ইরানের পাল্টা আক্রমণের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা সম্ভব হলেও অন্যটি আল-উদেইদ ঘাঁটিতে গিয়ে আঘাত করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। সংঘাতের চতুর্থ দিনে এসে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলা চলমান সংঘাতকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছে, যেখানে আঞ্চলিক দেশগুলো নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ব্যবহার করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯