মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের কারাবন্দী থাকার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট

‘আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময় , আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময়

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের কারাবন্দী থাকার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার (৩ মার্চ) বিকেলে মিঠামইন অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় এমপি ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে যারা অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করেছেন, তাদের মধ্যে জাহাঙ্গীর একজন। তিনি বলেন, “আমার এক ছেলে জেলে—এটা ভাবতেও কষ্ট লাগে।” একই সঙ্গে জাহাঙ্গীরের রাজনৈতিক ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।


তবে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এমপি বলেন, জাহাঙ্গীর নিশ্চয়ই কোনো ভুল করেছেন বলেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, ভুলের শাস্তি হলেও জাহাঙ্গীর যেন দ্রুত মুক্তি পান—এটাই তার প্রত্যাশা। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি নদীভাঙন প্রতিরোধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেন। একই দিন কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯