বিএনপি ও জামায়াতের অবরোধে দ্বিতীয় দিনে ঢাকা-দিনাজপুর মহাসড়কে একটি মালবাহী ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুর

বগুড়া মহাসড়কে ‘পেট্রোল ঢেলে’ ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৫ সময় , আপডেট সময় : ১ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৫ সময়
বিএনপি ও জামায়াতের অবরোধে দ্বিতীয় দিনে ঢাকা-দিনাজপুর মহাসড়কে একটি মালবাহী ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বগুড়ার বাঘোপাড়া এলাকায় ওই গাড়ি পুড়িয়ে দেন দুর্বৃত্তরা।

ওই গাড়িতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন রাস্তার ধারে বসেছিলেন স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান। ট্রাক চালকের সহকারি ছিলেন মো. শাহাদত ইসলাম।

মনিরুজ্জামান ও শাহাদত বলেন, চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী (জাহাজের ভাঙারি) ট্রাক মালামাল আনলোড করার জন্য মহাস্থান থেকে বগুড়ার মাটিডাল এলাকার যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-দিনাজপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় আসলে পেছন ৭ জন যুবক গাড়িটি অনুসরণ করছিলেন।

তাদের মধ্যে সবাই মুখোশ পড়ে ছিল। ট্রাকটি ধীরগতিতে আসার কারণে সামনে এসে এটি থামার সংকেত দেন মুখোশধারীরা। এরপর ট্রাক ভাঙচুর শুরু করেন। ভাঙচুর শেষে ট্রাকটি পুরোপুরি থামলে সেটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তারা। এরপর মুখোশধারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পরে পুলিশ খবর পেয়ে এসে বালু ও পানি দিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।

ট্রাকচালকের সহকারি মো. শাহাদত ইসলাম বলেন, এই ট্রাক গতকাল রাতে চট্টগ্রাম থেকে বগুড়ায় আসছে। মাল আনলোড করার জন্য মাটিডালি যাওয়ার পথে সাতজন যুবক পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় আমাদের গাড়িতে। তারা আমার গায়েও পেট্রোল দিয়েছিল। পরে আমি দৌড়ে পালিয়ে যাই। কিন্তু পেট্রোলের আগুনে মালামালসহ ট্রাক পুড়ে ছাই হয়ে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আখতার বলেন, জনগণের নিরাপত্তায় আইনশৃংখলা রক্ষায় আমরা মাঠে আছি। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সদস্যরাও মহাসড়কে টহল দিচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯