লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের আরামুন ও সাদিয়াত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ)

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৬, আহত ৮

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময় , আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়

লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের আরামুন ও সাদিয়াত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল মায়েদীন জানিয়েছে যে, হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে লেবাননের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরায়েলের চলমান হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৩৫ জন।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঞ্চলটিতে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯