বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন,

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৩১ সময়

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত ও গতিশীল করতে চায় নয়াদিল্লি। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভারতের হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে।


তিনি জানান, উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী ভারত। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং এসব ক্ষেত্রে ভারতের কারিগরি ও কৌশলগত সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রণয় ভার্মা। তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।


সবশেষে ভারতের হাইকমিশনার আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহযোগিতা ও অংশীদারিত্ব বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে এবং দুই দেশের জনগণের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯