রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত একাধিক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, সকাল ৯:৪৫ সময়

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এই ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তা দ্রুত ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে রূপ নেয়। এতে পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। ঘটনাকে ঘিরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, ছাত্রশিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে তাদের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তিনি জানান, এতে একজন কর্মী গুরুতর আহত হয়েছেন এবং দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।


অন্যদিকে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরাই প্রথমে অস্ত্র নিয়ে হলে প্রবেশ করে তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি ক্যাম্পাসে সহিংসতা ও দখলদারিত্বের বিষয়টি তুলে ধরে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান। এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান করছে এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯