সোমবার (২ মার্চ) বেলা ১টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডের ঢাকা ব্যাংক শাখা ভবনের পাশের একটি দোকানে আগুনের এ ঘটনা ঘটে। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, আগুনের সূত্রপাত কোথায় এবং কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনে কয়েকজন আটকা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।