ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। সাম্প্রতিক হামলার

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮ সময়

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার বিষয়টি পরিষ্কার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।


তবে জানা গেছে, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন, যারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, আহমাদিনেজাদের ব্যক্তিগত বাসভবন হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সেটি অক্ষত রয়েছে। তার বাসা আক্রান্ত স্থানের খুব কাছেই অবস্থিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯