হলিউডের জনপ্রিয় জুটি জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ের খবর অবশেষে নিশ্চিত হয়েছে। জেন্ডায়ার স্টাইলিস্ট ল রোচ সম্প্রতি এক

বিয়ে করেছেন জেন্ডায়া ও টম হল্যান্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়

হলিউডের জনপ্রিয় জুটি জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ের খবর অবশেষে নিশ্চিত হয়েছে। জেন্ডায়ার স্টাইলিস্ট ল রোচ সম্প্রতি এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন। ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ল রোচ হাসিমুখে জানান, এই তারকা জুটি ইতোমধ্যেই বিয়ে করেছেন। তার এই মন্তব্যের পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং সেটে প্রথম পরিচয় হয় জেন্ডায়া ও টম হল্যান্ডের। দীর্ঘদিন বন্ধুত্বের পর ২০২১ সালে তারা নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। পরে এক সাক্ষাৎকারে টম জেন্ডায়াকে নিজের বাগদত্তা হিসেবেও উল্লেখ করেছিলেন। পেশাগত দিক থেকেও এই জুটি বেশ সফল। ২০২৬ সালে তাদের একসঙ্গে দুটি বড় সিনেমায় দেখা যাবে—‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’।


ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে না এলেও একে অপরের প্রতি তাদের বোঝাপড়া ও সমর্থন বরাবরই আলোচনায় ছিল। টম হল্যান্ড জেন্ডায়ার সঙ্গে কাজ করাকে নিজের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে জেন্ডায়াও টমের সঙ্গে কাজকে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ বলে মনে করেন।


এই খবরে তাদের ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯