ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান, যার ফলে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪৮ সময়

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান, যার ফলে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক ঘণ্টার মধ্যে অন্তত তিন দফায় মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। হামলার পরপরই ইসরায়েলের বেশিরভাগ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে পরিস্থিতি বেশি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বলে জানা গেছে।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ছোড়া মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। তবে সবগুলো মিসাইল সফলভাবে প্রতিরোধ করা গেছে কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।


সাম্প্রতিক এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি আক্রমণের ধারাবাহিকতায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯