মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক পরিস্থিতি

এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে এক বিবৃতিতে মোদি জানান, দুই নেতার মধ্যে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে বর্তমান সংকট নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।


মোদি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, চলমান সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।


বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতার একটি অংশ, যেখানে বিভিন্ন দেশ শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯