বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান।রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১ নভেম্বর ২০২৩, সকাল ৮:২১ সময় , আপডেট সময় : ১ নভেম্বর ২০২৩, সকাল ৮:২১ সময়
বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান।

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পর্যটক ও ভ্রমণ ভিসার যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এই সুবিধা স্থগিত হওয়ায় এই রকম যাঁরা ওমানে অবস্থান করছেন তাঁদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে আরও বলা, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯