ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সম্পন্ন করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪২ সময়

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সম্পন্ন করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, শুরু থেকেই এই অভিযানকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিকল্পনা করা হয়েছে। তার ভাষায়, পুরো কার্যক্রম শেষ করতে প্রায় চার সপ্তাহ বা কাছাকাছি সময় লাগতে পারে। অভিযানের পরিধি সম্পর্কে তিনি জানান, ইরান একটি বড় দেশ হওয়ায় লক্ষ্য অর্জনে সময় লাগা স্বাভাবিক। তবে যুক্তরাষ্ট্র শক্তিশালীভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।


একই সঙ্গে তিনি জানান, কূটনৈতিক আলোচনার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। ইরান আলোচনা করতে আগ্রহী বলেও ইঙ্গিত দেন ট্রাম্প, তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। অন্যদিকে, চলমান অভিযানে আরও মার্কিন সেনার প্রাণহানির আশঙ্কার কথাও স্বীকার করেছেন তিনি। তবুও ট্রাম্প স্পষ্ট করেছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান থামবে না।


বর্তমান পরিস্থিতিতে সামরিক তৎপরতা এবং কূটনৈতিক সম্ভাবনা—দুই দিকই খোলা থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯