ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের

‘যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য’— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়

ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার দেওয়া এক ভিডিও বার্তায় স্টারমার স্পষ্ট করেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না, তবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতামূলক ভূমিকা রাখছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলোর অনুরোধে ব্রিটিশ যুদ্ধবিমান ইতোমধ্যে আকাশপথে প্রতিরক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে এবং ইরান থেকে ছোড়া কিছু হামলা প্রতিহত করেছে।


স্টারমারের ভাষ্য অনুযায়ী, হুমকি মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হলো উৎসস্থলেই মিসাইল ব্যবস্থা ধ্বংস করা। এ কারণেই যুক্তরাষ্ট্র সীমিত প্রতিরক্ষা প্রয়োজনে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে এবং তা মঞ্জুর করা হয়েছে। তিনি আরও জানান, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ইরানকে হামলা থেকে বিরত রাখা, নিরীহ মানুষের জীবন রক্ষা করা এবং সংঘাতের বিস্তার ঠেকানো।


বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের এই পদক্ষেপ সরাসরি যুদ্ধে অংশ না নিলেও আন্তর্জাতিক জোটের অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯