বগুড়ায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ‘উদ্দীপন’ নামে একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় দুই

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:৩০ সময় , আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:৩০ সময়

বগুড়ায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ‘উদ্দীপন’ নামে একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় দুই কর্মী আহত হয়েছেন এবং প্রায় দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন— প্রোগ্রাম অফিসার হাসিনুর রহমান (৩৪) এবং ফার্স্ট ক্রেডিট অফিসার শিমুল আলী (২৭)।


‘উদ্দীপন’-এর ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা জানান, দু-তিনজন ব্যক্তি হঠাৎ করে কার্যালয়ে প্রবেশ করে হাতুড়ি ও চাকু দিয়ে হামলা চালান। এরপর তারা কম্পিউটার, চেয়ার ও টেবিল ভাঙচুর করেন এবং কার্যালয়ে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যান। রাজিয়া আরও জানান, গত বছরের নভেম্বরে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু এখনও কোনো কিস্তি পরিশোধ করা হয়নি, যার কারণে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। শনিবার বিকেলে কিস্তি সংক্রান্ত কথা বলার সময় এনজিওর এক কর্মীকে মারধর করা হয় এবং পরে রাতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।


এ ঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯