নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, রমজানের পরেই দেশের স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। তিনি আরও বলেন, স্থানীয় সরকারের নির্বাচনী কার্যক্রম শিগগিরই শুরু হবে এবং সারা বছর ধরে চলতে থাকবে। নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া, গত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে কমিশনার জানান, কমিশন ঘাটতির বিষয়গুলো খতিয়ে দেখবে। তিনি নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা এবং সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানান।