ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে: মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:৬ সময় , আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:৬ সময়

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এখানে মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে এবং জায়গাও ঠিক করা হয়ে গেছে। এই মেডিকেল কলেজটি হলে স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে বলে আশা করছি। হাসপাতালটি ২৫০ শয্যার জায়গায় ৫০০ শয্যায় উন্নত করা হবে, যাতে এলাকার মানুষ আরও ভালো স্বাস্থ্য সেবা পায়।"


তিনি আরও বলেন, "আমরা সবসময় সজাগ থাকব এবং হাসপাতাল সুপারকে জানিয়েছি, স্বাস্থ্য সেবার মান বাড়াতে যা যা প্রয়োজন, আমরা তা সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দেব। এছাড়া, জেলা প্রশাসকের পক্ষ থেকে হাসপাতালে আরেকটি লিফটের ব্যবস্থা করা হবে।"


মির্জা ফখরুল আরও বলেন, "আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব, যাতে স্বাস্থ্য ব্যবস্থা এই জেলায় আরও উন্নত হয় এবং সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়। আমাদের সীমিত সম্পদ দিয়ে যতটুকু সম্ভব কাজ করতে পারি, সেটি নিশ্চিত করা হবে।"

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯