ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১০:৪ সময় , আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১০:৪ সময়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে। রবিবার সকালে এই খবর প্রচারিত হয়। তেহরানভিত্তিক সংবাদ সংস্থা আইআরআইবি জানায়, "ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন," এবং তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।


রাষ্ট্রীয় গণমাধ্যমে আরও জানানো হয়েছে, খামেনি তার নির্ধারিত দায়িত্বপালন করছিলেন এবং কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন। ইরানের রেভুল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, "আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার জন্য শোক করছি। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা, সৃজনশীল মানসিকতা, অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহস এবং আল্লাহর পথে জিহাদে অনন্য ছিলেন।"


ফারস নিউজ এজেন্সি জানায়, ইরান সরকার খামেনির মৃত্যুর পর ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটির ঘোষণা দিয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে খামেনির নিহত হওয়ার খবর দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি জানায়, খামেনি গত শনিবার সকালে তেহরানে তার কার্যালয়ে হামলায় নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এই হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।


এ ঘটনায় ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯