ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা এবং নাতি নিহত হয়েছেন, এমন

খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১০:১ সময় , আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১০:১ সময়

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা এবং নাতি নিহত হয়েছেন, এমন খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন”। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তার স্মরণে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


ইরানের রেভুল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেন, "আমরা একজন মহান নেতাকে হারিয়েছি, যিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা, সৃজনশীল মানসিকতা, অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহস এবং আল্লাহর পথে জিহাদের ক্ষেত্রে অনন্য ছিলেন।" এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে খামেনির নিহত হওয়ার খবর জানিয়েছেন।


ইরানি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খামেনি শনিবার সকালে তেহরানে তার কার্যালয়ে হামলায় নিহত হন। তার মৃত্যুর পর রবিবার (১ মার্চ) থেকে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯