আজ সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়ক বিএনপি নেতা-কর্মীরা গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে দুই পুলিশকে কুপিয়ে জখম

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৩৬ সময় , আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
আজ সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়ক বিএনপি নেতা-কর্মীরা গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। লাঠিসোটা হাতে দফায় দফায় মিছিল করে তারা। এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল বের করলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।

এছাড়া নারায়ণগঞ্জের বন্দর এলাকা, গাজীপুর ও চট্টগ্রামে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

সংঘর্ষে পাঁচরুখী এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় দুটি বাসও ভাঙচুর করা হয়। একটি অ্যাম্বুলেন্সেও হামলায় চালায় অবরোধকারীরা। অ্যাম্বুলেন্সটিকে ধাওয়া দিয়ে সেটিতে লাঠিসোটা নিয়ে আঘাত করতে দেখা যায়।

পরে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া নারায়ণগঞ্জের বন্দরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয়ার হয়েছে।

 অন্যদিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া ট্যানারি বটতল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। আর সকালে ইপিজেড থানার সি-মেনস হোস্টেল এলাকায় পোশাক শ্রমিক বহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানায়।
এদিকে গাজীপুরের হারিনাল এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, গাড়িটি জয়দেবপুর থেকে হারিলাল হয়ে মাওনা যাচ্ছিল। এক পর্যায়ে দুই যুবক পিকআপে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯