কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা সম্প্রতি বলেছেন, তিনি মাত্র তিন দিনে মেডিকেল কলেজের জন্য

শুধু মেডিকেল কলেজের জন্য তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি: আমির হামজা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৬ সময়

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা সম্প্রতি বলেছেন, তিনি মাত্র তিন দিনে মেডিকেল কলেজের জন্য প্রায় ৫০ কোটি টাকার অফার পেয়েছেন, কিন্তু এই প্রস্তাব তিনি একটুও গ্রহণ করবেন না। তিনি বলেন, "৫০ কোটি কেন, ১০০ কোটি, এমনকি কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়বো না।" বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া এক বক্তব্যে তিনি আরও বলেন, “আশপাশের আত্মীয়, দলের সদস্য কিংবা বিরোধীরা যদি তার নামে কোনো কাজ করতে চান, তবে তিনি তা তৎক্ষণাৎ জানবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।” তিনি যোগ করে বলেন, “জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।”


শ্রমিক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, "সব অন্যায় ও হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলতে থাকুন। মানুষের চলতে খুব বেশি কিছু লাগে না। যাদের বেশি কিছু লাগে, তারা এই আসন থেকে অন্য জায়গায় করবেন। আমরা চেষ্টা চালাব সঠিক থাকার।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯