পাকিস্তানের সামরিক অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন সেনা নিহত এবং ৮৯টি সেনা চৌকি ধ্বংস হওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রী

সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নিহত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস, দাবি পাকিস্তানের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৪ সময়

পাকিস্তানের সামরিক অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন সেনা নিহত এবং ৮৯টি সেনা চৌকি ধ্বংস হওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একজন মুখপাত্র। এছাড়া ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে। এই অভিযান আফগানিস্তানের ২৯টি স্থানে পরিচালিত হয়েছে। টোলো নিউজের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। এর আগে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছিল, আফগান বাহিনীর ২৭৪ জন সেনা নিহত হয়েছে। আফগান সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে হামলা হলে পাকিস্তানকে ‘আরও শক্তিশালী ও কার্যকর জবাব’ দেয়া হবে।


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেনা সদর পরিদর্শন করেছেন এবং আফগানিস্তানের তালেবান সরকারের অপতৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের নীতি ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তিনি বলেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষার জন্য প্রস্তুত এবং পাকিস্তান জানে কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯