বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট বেঞ্চ সাবেক মেয়র ডা. আইভীকে পাঁচটি মামলায় জামিন দিলেও, কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া শুরুর

জামিন পেতেই আরেক মামলায় গ্রেপ্তার আইভী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৯ সময় , আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৯ সময়

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট বেঞ্চ সাবেক মেয়র ডা. আইভীকে পাঁচটি মামলায় জামিন দিলেও, কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া শুরুর আগেই পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জের একটি নতুন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করে। আদালত সেটি মঞ্জুর করলে, আইভী বর্তমানে ১১টি মামলায় জড়িত হয়ে কারাগারে রয়েছেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে সংঘটিত সেলিম মণ্ডল হত্যা মামলায় ডা. আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় অভিযোগ রয়েছে যে, আন্দোলনের সময় চিটাগাং রোডের ডাচ-বাংলা ব্যাংক ভবনে অগ্নিসংযোগের ঘটনায় সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক মারা যান।


আইভীর বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা বর্তমানে আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে। তার আইনজীবীরা একাধিক মামলায় তাকে গ্রেপ্তারকে আইনি হয়রানি হিসেবে অভিহিত করেছেন, তবে পুলিশ প্রশাসন দাবি করেছে, প্রতিটি মামলা সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯