দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে কলকাতায় মৃত্যু বরণ করেছেন টাঙ্গাইল-৮

কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৬ সময় , আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৬ সময়

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে কলকাতায় মৃত্যু বরণ করেছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম। তিনি এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং শেষ দিকে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী ও এক মেয়ে। তার মেয়ে বিদেশ থেকে কলকাতায় এসে পৌঁছান। পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে আনার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে যান এবং নিউটাউনে বসবাস শুরু করেন, যেখানে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯