যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড

প্রায় ছয় কোটি টাকার চেক পেলেন ক্ষতিগ্রস্তরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২৬ সময় , আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২৬ সময়

যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড পাঁচ কোটি ৮৬ লাখ টাকার অনুদান বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।


যশোর জেলা থেকে ৬৯ জন হতাহতের পরিবার পেয়েছেন দুই কোটি ৭৩ লাখ, ঝিনাইদহ থেকে ৬২ জন পরিবার পেয়েছেন দুই কোটি ৪৬ লাখ, এবং মাগুরা থেকে ১৯ জন পরিবার পেয়েছেন ৬৭ লাখ টাকার চেক।


এই অনুদান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯