১০ সদস্যবিশিষ্ট শক্তিশালী কমিটির আহ্বায়ক হিসেবে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২৩ সময় , আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২৩ সময়

১০ সদস্যবিশিষ্ট শক্তিশালী কমিটির আহ্বায়ক হিসেবে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে তিনি এই কমিটির নেতৃত্ব দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গেজেট আকারে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রেলপথ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।


কমিটিকে কার্যকরভাবে পরিচালনা করতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবেন।


এই কমিটির তিনটি প্রধান কাজ নির্ধারণ করা হয়েছে:

১. জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে প্রস্তাবসমূহ পরীক্ষা করা।

২. জাতীয় পুরস্কারের ক্রম নির্ধারণ এবং প্রয়োজনে পরিবর্তনের সুপারিশ প্রদান।

৩. নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব পরীক্ষা করে সুপারিশ পেশ করা।


আগের প্রজ্ঞাপনটি বাতিল হয়ে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯