বাংলাদেশ সরকার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের জন্য মনোনীত করেছে। গত বছর সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের নাম মনোনীত হলেও, বর্তমানে তার দায়িত্বে না থাকার কারণে নতুন প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমানের নাম ঘোষণা করা হয়।
আগামী জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করার পর বাংলাদেশের পক্ষে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়েছে। বাংলাদেশের পাশাপাশি, সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিসও এ পদে প্রার্থী।
বাংলাদেশ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় চার দশক পর, এর আগে ১৯৮৬-৮৭ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এই পদে নির্বাচিত হয়েছিলেন।