বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন অফিস শৃঙ্খলা নির্দেশনা প্রদান করেছে। এতে বলা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪১ সময় , আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪১ সময়

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন অফিস শৃঙ্খলা নির্দেশনা প্রদান করেছে। এতে বলা হয়েছে, কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ এর অধীনে নিম্নলিখিত বিষয়সমূহ শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে:


১. কর্মদিবসে সকাল ৯টার মধ্যে উপস্থিতি: সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।

২. অফিস সময় শেষে দপ্তর ত্যাগ নিষিদ্ধ: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।

৩. দাফতরিক প্রয়োজনে অনুমতি নেয়া: অফিস চলাকালীন সময়ে দাফতরিক বা জরুরি প্রয়োজনে নিজ বিভাগের প্রধানের অনুমতি গ্রহণ করে ডিজিটাল হাজিরা প্রদান করতে হবে।

৪. ছুটির দিনে কর্মস্থল ত্যাগের অনুমতি: আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে হবে।

৫. অনুপস্থিতি ও বিলম্বে অফিসে উপস্থিতি শাস্তিযোগ্য: কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে বা বিলম্বে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ আদেশের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার এবং অফিস শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্য রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯