বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি)

ছাত্রাবাসের টিন কেলেঙ্কারি: কলেজ ছাত্রদল সভাপতি-সম্পাদককে অব্যাহতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৮ সময় , আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৮ সময়

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন।


এ ঘটনা সম্পর্কে জানা যায়, ২২ ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে ফেলার অভিযোগ ওঠে ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে। কলেজ সূত্রে জানা যায়, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগের মধ্যে পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে ফেলা হয়, পরে অভিযোগ আসে যে, ওই মালামাল বিক্রি করা হয়েছে।


কিছু ছাত্রদল নেতা সরকারি মালামাল বিক্রির ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ না হওয়ায় তদন্তের দাবি জানিয়েছিলেন। হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে দাবি করেছিলেন যে, ছাত্রদলের নেতারা টাকা ছাড়াই মালামাল নিয়েছেন, তবে পরবর্তীতে জানান যে, ১০ হাজার টাকায় তাদের কাছে মালামাল দেওয়া হয়েছে।


অব্যাহতি পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির খান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তারা কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিলাম প্রক্রিয়ায় রান্নাঘরের মালামাল নিয়েছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানিয়েছেন, ওই মালামাল নেওয়ার জন্য ছাত্রনেতারা আবেদন করেছিলেন এবং বিষয়টি দেখভালের জন্য হোস্টেল সুপারকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯