দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকার ৮ সদস্যবিশিষ্ট একটি সেল গঠন করেছে।

নদী-খাল খননে ৮ সদস্যের সেল গঠন, মির্জা আব্বাস সভাপতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৬ সময়

দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকার ৮ সদস্যবিশিষ্ট একটি সেল গঠন করেছে। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই সেলের কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, সেলের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়োগ করা হয়েছে। সেলের সদস্য হিসেবে ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা থাকবেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। সেলের সদস্যরা প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সচিবালয় সহায়তা প্রদান করবে পানি সম্পদ মন্ত্রণালয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯