বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ক চুক্তি দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বুধবার

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৮ সময় , আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৮ সময়

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ক চুক্তি দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মার্কিন সরকারের নতুন শুল্ক আরোপের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যু এখনও বিকাশমান। নতুন করে ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করার কথা শুনেছি, তবে এ বিষয়ে লিখিত কোনো তথ্য পাইনি।"


তিনি আরও বলেন, "এটি একটি সেনসিটিভ ইস্যু, আমাদের দেশটাও সেনসিটিভ।" সুতরাং, তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না, কারণ বিষয়টি এখনও বিকাশমান। নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "বাণিজ্য মন্ত্রণালয় যে পণ্যগুলো বাইরে থেকে এনে বাজারে সাপোর্ট করে, সেগুলোর মূল্য স্থিতিশীল রয়েছে। তবে কিছু বিক্রেতা পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়ানোর চেষ্টা করে।"

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯