বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া

সাক্ষাৎকারে গোপন বিষয় প্রকাশ করে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি : জামায়াত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৪ সময় , আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৪ সময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় জনসমক্ষে প্রকাশ করা জাতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, "রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং এর প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পর্কিত।" তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন, যা রাষ্ট্রের গোপন বিষয় রক্ষায় ব্যর্থতার পরিচয় দেয়।


তিনি আরও বলেন, "একজন রাষ্ট্রপতি হিসেবে তার মন্তব্য নতুন বিতর্ক ও অনিশ্চয়তার সৃষ্টি করেছে এবং এতে জাতি বিভ্রান্তির মধ্যে পড়েছে।" মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, রাষ্ট্রপতির এমন বক্তব্য রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।


বিবৃতিতে তিনি বলেন, "রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য।" তিনি রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করতে এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯