গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর তিনি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেছেন।

নতুন গভর্নর নিয়োগের খবর, কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন আহসান এইচ মনসুর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৭ সময় , আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৭ সময়

গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর তিনি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে তিনি কার্যালয় ত্যাগ করেন, তবে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। গণমাধ্যম কর্মীরা নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগ সম্পর্কে জানতে চাইলে ড. আহসান এইচ মনসুর বলেন, "আমি পদত্যাগ করিনি তবে খবরের শুনেছি।" এর বাইরে তিনি আর কিছু বলেননি।


অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯