স্থানীয় সূত্রে জানা গেছে, লামইয়া বেগম মঙ্গলবার ভোরে নরমাল ডেলিভারিতে একটি কন্যা সন্তান প্রসব করেন। তবে প্রসবের সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত পটুয়াখালী মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরে মারা যান। পুত্রবধুর মৃত্যুর খবর শুনে তার ৭০ বছর বয়সী শ্বশুর মোস্তফা প্যাদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একই বাড়িতে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হলদাইয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামরুল হাসান জানান, পুত্রবধুর মৃত্যুর খবর শুনে শ্বশুর মোস্তফা প্যাদা মারা যান। দুইজনের জানাজা মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত হয় এবং তাদের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।