রাজবাড়ী জেলা একটি ঐতিহ্যবাহী জনপদ এবং বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার নিরলস কাজ করে যাচ্ছেন

রাজবাড়ীকে আধুনিক নান্দনিক এবং জ্ঞানসমৃদ্ধ করতে কাজ করছেন সুলতানা আক্তার মো. মাহফুজুর রহমান, রাজবাড়ী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩১ সময় , আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩১ সময়

রাজবাড়ী জেলা একটি ঐতিহ্যবাহী জনপদ এবং বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার নিরলস কাজ করে যাচ্ছেন এই জনপদকে আধুনিক, নান্দনিক এবং জ্ঞানসমৃদ্ধ করতে। ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মেধাবী এই কর্মকর্তা ২০২৫ সালের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে রাজবাড়ীর চিরচেনা পদ্মা পাড়কে নতুন রূপে সাজিয়েছেন। ২০২৫ সালের ৬ জুন তিনি উদ্বোধন করেন 'পদ্মাপুলক', যা এখন জেলার প্রধান পর্যটন আকর্ষণ।


সুলতানা আক্তারের উদ্যোগে নির্মিত 'I Love Rajbari' পয়েন্টটি এখন জেলার মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। ২৭ নভেম্বর তিনি উদ্বোধন করেন 'জলকাব্য' এবং ২০২৬ সালের ২৮ জানুয়ারি উদ্বোধন করেন 'জলাঙ্গী', যা নদীর ঢেউ এবং আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে নাগরিক আড্ডার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়া, রাজবাড়ী পৌর শিশু পার্কটি তার তদারকিতে নতুন প্রাণ ফিরে পেয়েছে। ১৯ নভেম্বর তিনি আধুনিক রাইড এবং সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন, যার ফলে প্রতিদিন বিকালে শিশুরা সেখানে আনন্দমুখর পরিবেশ তৈরি করছে।


সুলতানা আক্তার রাজবাড়ীর ঐতিহ্যবাহী আজাদী ময়দানে ঢাকার রবীন্দ্র সরোবরের আদলে একটি নান্দনিক 'মুক্তমঞ্চ' নির্মাণের কাজ শুরু করেছেন। 'টাউন হল ডিসি পার্ক' সংস্কার ও আধুনিকায়ন এবং উডহেড পাবলিক লাইব্রেরির সংস্কারও তার সৃজনশীল উদ্যোগের অংশ। তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান উন্নয়নে 'স্বপ্নডান্য প্রতিবন্ধী বিদ্যালয়' প্রতিষ্ঠা করেছেন এবং পরিবেশ রক্ষায় ৫০ হাজার বৃক্ষরোপণের মাধ্যমে এক সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন। তার প্রতিটি কাজে ফুটে ওঠে গভীর মমতা, যেমন শীতে অসহায় মানুষদের কম্বল বিতরণ এবং প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার প্রদান।


একজন নারী জেলা প্রশাসক হিসেবে তিনি নিজেকে আলাদাভাবে দেখতে চান না, বরং একজন জনসেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি স্বপ্ন দেখেন, রাজবাড়ীর প্রতিটি নারী যেন সাহসী হয়ে তাদের সমস্যাগুলো প্রকাশ করতে পারেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯