মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে জানানো হয়েছে, ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ সফটওয়্যারে তথ্য

তথ্য হালনাগাদের নির্দেশনা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৮ সময় , আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৮ সময়

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে জানানো হয়েছে, ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ সফটওয়্যারে তথ্য হালনাগাদ অত্যন্ত জরুরি। চিঠিটি উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে এবং এতে নির্দেশনা দেওয়া হয়েছে যে, ‘এইচএসপি-এইচআইএস সফটওয়্যারে’ বর্তমানে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী অভিভাবক হিসেবে বাবা-মাকে না নির্বাচিত করে ‘অন্যান্য’ ব্যক্তিকে নির্বাচন করেছেন, তাদের তথ্য সংশোধন করতে হবে।


চিঠিতে বলা হয়েছে, বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও যে সব শিক্ষার্থীর এনআইডি এই সফটওয়্যারে এন্ট্রি করা হয়নি, তাদের এনআইডি এবং জন্ম তারিখ হালনাগাদ করে পেমেন্ট তথ্যেও শিক্ষার্থীর নিজ নামে ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। অন্যথায়, সরকারের আর্থিক ক্ষতির দায়-দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।


সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, সংশোধন বা হালনাগাদ কার্যক্রম আগামী ৮ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯