সিলেট মহানগর পুলিশ সিলেটবাসীকে রাতে ঘরের বাইরে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে। কর্তৃপক্ষ

সিলেটবাসীর জন্য সতর্কবার্তা দিল সিলেট মহানগর পুলিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৪ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৪ সময়

সিলেট মহানগর পুলিশ সিলেটবাসীকে রাতে ঘরের বাইরে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহানগরীর অলিগলীর মোড়ে রমজানের রাতে কিশোর ও তরুণদের আড্ডাবাজীর প্রবণতা দেখা যাচ্ছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী। এসব আড্ডা থেকে কখনো কখনো মারামারি, সহিংসতা এমনকি গুরুতর অপরাধের ঘটনাও ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


সচেতন মহলের মধ্যে এ বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে অভিভাবকরা কিশোর-তরুণদের চলাফেরা নিয়ে শঙ্কিত থাকেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। সম্প্রতি জারিকৃত গণবিজ্ঞপ্তিতে রাতে আড্ডাবাজী না করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।


সংস্থাটির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যেসব এলাকায় আড্ডাবাজী বেশি হয়, সেসব এলাকায় অভিযান চালানো হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই স্থান ত্যাগ করছে। তিনি আরও বলেন, যদি সতর্ক করার পরও আড্ডাবাজী বন্ধ না হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯