ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ

ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৪ শতাংশ বৃদ্ধি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৭ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৭ সময়

ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা মোট ২ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮ দশমিক ৪ শতাংশ বেশি। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৯৩০ মিলিয়ন ডলার।


চলতি অর্থবছরের শুরু থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২১ হাজার ৯১০ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১৭ হাজার ৮৯২ মিলিয়ন ডলার। বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় এই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব বৈদেশিক মুদ্রার রিজার্ভেও দেখা যাচ্ছে। বর্তমানে দেশের মোট রিজার্ভ প্রায় ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করলে নিট রিজার্ভ প্রায় ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার।


বিশেষজ্ঞদের মতে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার এবং প্রণোদনা অব্যাহত রাখার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯