দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু দীর্ঘ দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ

প্রশংসা কিংবা ট্রল আমাকে নাড়া দেয় না: সামান্থা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩ সময়

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু দীর্ঘ দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে Pushpa: The Rise সিনেমার আইটেম গানে তার নাচ ব্যাপক জনপ্রিয়তা পায়। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। তবে জনপ্রিয়তার পাশাপাশি তিনি ট্রলের শিকারও হন। সামান্থা জানিয়েছেন, প্রশংসা বা নেতিবাচক মন্তব্য—কোনোটিই তাকে খুব বেশি প্রভাবিত করে না। তিনি বলেন, নিজের ব্যক্তিগত পরিসর তিনি পরিষ্কার রাখতে পছন্দ করেন এবং নেতিবাচক মন্তব্য করলে ব্যবহারকারীকে ব্লক করে দেন।


সামান্থা আরও বলেন, ব্লক করা মানে কারও প্রতি আক্রমণ নয়, বরং নিজের অনলাইন পরিবেশকে নিরাপদ রাখার একটি উপায়। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের কঠিন সময় পার করেছেন সামান্থা। অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মানসিক ও শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েন। তবে বর্তমানে তিনি নতুন জীবনে স্বাভাবিকভাবে ফিরেছেন।


সামান্থা অভিনীত নতুন সিনেমা Ma Inti Bangaram। পরিচালক নন্দিনী রেড্ডি পরিচালিত এই সিনেমায় তাকে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে—একটি অ্যাকশনধর্মী এবং অন্যটি গৃহবধূর ভূমিকায়। টিজারে শাড়ি পরে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে তাকে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯