ঢাকা বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকায় অস্বাস্থ্যকর অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি

সাতসকালে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৮ সময়

ঢাকা বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকায় অস্বাস্থ্যকর অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫২ এবং বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে লাহোর, যার স্কোর ২৩৪। ঢাকার স্কোর ২১৭। চতুর্থ অবস্থানে রয়েছে ইয়াঙ্গুন, যার স্কোর ২০৪।


একিউআই মান অনুযায়ী ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ বা তার বেশি হলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে সাধারণত পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মাত্রা পরিমাপ করা হয়।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ে এবং বিশ্বব্যাপী বছরে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।


বিশেষজ্ঞরা ঢাকার বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং শহরে সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯